সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তাদের মধ্যে ৪ জনকে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের মো. ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২২), আজিজুল হক (২৬), মো. আমীন (৩২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। আমি ঘটনাস্থলে রয়েছি।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কায়সার জানান, শুক্রবার ভোরে উখিয়া বালুখালী ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৪ রোহিঙ্গা নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ১০/১২ জন রোহিঙ্গা।

ঘটনার পরপরই এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে নিহতদের উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে বলে জানিয়েছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ