বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

মস্কোয় রাশিয়ার সঙ্গে তালেবানের আলোচনা ‘ফলপ্রসূ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর রাশিয়ার সঙ্গে বৈঠকে যোগ দিয়েছে তালেবান। মস্কোয় ওই বৈঠকে রাশিয়া ছাড়াও অংশ নিয়েছে চীন ও পাকিস্তান।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) রাশিয়ায় ওই বৈঠকে তালেবান নেতৃত্বের সঙ্গে ক্রেমলিনের দীর্ঘ আলোচনা হয়েছে। রাশিয়া জানিয়েছে, বিবিধ বিষয় নিয়ে তালেবানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তবে এখনই তালেবানকে স্বীকৃতি দিচ্ছে না রাশিয়া। ওই বিষয়টি আলোচনাসূচিতেও রাখা হয়নি। রাশিয়ার সঙ্গে বৈঠকের পর ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে তালেবানও।

মস্কোয় তালেবান প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তালেবান প্রশাসনের ডেপুটি প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফি। বুধবার তার সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারজেই লাভরভ।

ওই বৈঠকে তালেবান নেতৃত্বের কাছে একটি কথা স্পষ্ট করে দিয়েছে রাশিয়া। আফগানিস্তানে ইসলামিক স্টেটের উত্থান নিয়ে তারা চিন্তিত। তথ্যসহ ইলামিক স্টেটের কার্যকলাপ নিয়ে তালেবান নেতৃত্বের ওপর রীতিমতো চাপ তৈরি করেছে রাশিয়া।

বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, সব মিলিয়ে দুই হাজার আইএস আফগানিস্তানে জড়ো হয়েছে। শরণার্থীর ছদ্মবেশে তারা মধ্য এশিয়ায় ছড়িয়ে পড়ার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার দাবি, তালেবানকেই এর মোকাবিলা করতে হবে। আইএস যাতে আফগানিস্তানে জায়গা না পায়, তার ব্যবস্থা করতে হবে।

এর পাশাপাশি তালেবানের সঙ্গে মানবিক বিষয়, অধিকারের বিষয় নিয়েও কথা হয়েছে বলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তালেবান যাতে এই বিষয়গুলিকে গুরুত্ব দেয়, তা নিয়ে কথা হয়েছে দুইপক্ষের।

বৈঠক শেষে তালেবান মুখপাত্র জানিয়েছেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। তাদের বিশ্বাস, এই আলোচনা আরও অনেক দূর এগোবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ