বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ভারতের উত্তরাখণ্ডে বন্যায় মৃত্যু বেড়ে ৫২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। প্রবল বৃষ্টিতে বিভিন্ন স্থানে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা আছেন অনেকে।

বুধবার (২০ অক্টোবর) দিনভর বন্যাকবলিত এলাকায় উদ্ধার অভিযান চালিয়েছেন বিমানবাহিনীর সদস্যরা। দুর্গত এলাকায় পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হেলিকপ্টার ব্যবহার করেন তারা।

প্রবল বৃষ্টির কারণে ভূমিধসে আটকেপড়া মানুষের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রিস্পন্স ফোর্সের দুই হাজারের বেশি সদস্য।

এদিকে কেরালা রাজ্যের বন্যার পানি কমাতে খুলে দেওয়া হয়েছে এশিয়ার সবচেয়ে বড় স্লুইস গেট ইদ্দুকি। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় বাঁধটি খুলে দেওয়া হয়।

বাঁধ খুলে দেওয়ায় উদ্বেগ বেড়েছে আশপাশের নিচু এলাকার বাসিন্দাদের। এতে করে নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ইতোমধ্যে কেরালা রাজ্যের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও একদিন উত্তরাখণ্ড, কেরালা ও তামিল নাডুসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ