সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

ইসকন বাংলাদেশের অ্যাকাউন্ট বন্ধ করল টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) বাংলাদেশ শাখার দুটি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কেউ তাদের টুইটার অ্যাকাউন্টে ভিজিট করতে গেলে অ্যাকাউন্ট দুটির অস্তিত্ব নেই বলে দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট দুটি হলো- ‘@IskconBDH এবং @unitycouncilBD’।

তবে এভাবে অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যাখ্যা চেয়েছে ইসকন। তারা বলছে, কেন ইসকনের বাংলাদেশ শাখার অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে, তা আরও পরিষ্কার করতে আহ্বান জানাচ্ছি। ভারতের সংবাদমাধ্যম অপইন্ডিয়া এমন খবর দিয়েছে।

ভারতে ইসকনের যোগাযোগবিষয়ক পরিচালক যুধিষ্ঠির গোবিন্দ দাস বলেন, কেন ইসকন বাংলাদেশের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, টুইটারকে সেই ব্যাখ্যা দিতে হবে।

গত ১৩ অক্টোবর দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন বাংলাদেশের কুমিল্লায় পূজামণ্ডপে, এরপর নোয়াখালীর চৌমুহনীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামণ্ডপ, মন্দির এবং হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত পথে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক ইসকন নেতারা। একই সঙ্গে বাংলাদেশে অশান্তির ঘটনায় বিশ্বজুড়ে প্রতিবাদেরও ডাক দিয়েছে ইসকন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ