সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

ইমাম খতীবগণের প্রতি আহ্বান: জুমায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার কথা বলুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান দেশের সম্মানিত ইমাম ও খতীবগণের প্রতি আগামীকাল শুক্রবার জুমার খুতবায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষার কথা আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সম্প্রতি কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননাকে কেন্দ্র করে দেশের কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, পূজামণ্ডপ এবং ঘর বাড়ীতে যারা আক্রমণ করেছে তারা কিছুতেই ইসলাম ধর্মের সঠিক চেতনা লালন করে না। এসব দুর্বৃত্যপনাকে ইসলাম কিছুতেই সমর্থন করে না।

নেতৃদ্বয় বলেন, দেশের সম্মানিত খতীব ও ইমামগণের উচিৎ মুসল্লি এবং সাধারণ মুসলমান যুবকদের কাছে ইসলামের সম্প্রীতি, সৌহার্দ ও সৌন্দর্য সঠিকভাবে তুলে ধরা। কোন ঘটনায়ই যাতে মুসলিম যুবকরা সহিংস না হয়ে ওঠে, এজন্য সবাইকে ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা দেয়া ইমাম খতীব এবং ধর্মীয় নেতাগণের দায়িত্ব। নেতৃদ্বয় হাজার হাজার বেনামী মামলায় কাউকে হয়রানী না করার জন্যেও সরকারের প্রতি আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ