সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ কমিটি গঠন দেশ এগিয়ে নিতে হেফাজতে ইসলামকে পাশে চান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আল্লামা শাহ আহমদ শফী ও জুনায়েদ বাবুনগরীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আলেমদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুলাকাতের ধারাবাহিকতা বজায় থাকলে কল্যাণের উপলক্ষ হবে’ দাখিলের ফল প্রকাশ আগামীকাল, জানবেন যেভাবে ‘স্বৈরাচারী আমলে দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাত ব্যক্তিস্বার্থে পরিচালিত হয়েছে’ 

আ.লীগ সাম্প্রদায়িক বিভেদ তৈরির কারখানা: রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগ জনগণের মধ্যে বিভেদ-বিভ্রান্তি তৈরির কারখানায় পরিণত হয়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, বর্তমান সরকার অত্যন্ত সুপরিকল্পপিতভাবে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য পবিত্র কোরআন শরীফের অবমাননা, হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ এবং তাদের পূজামণ্ডপে ভাঙচুরের মতো ন্যক্কারজনক কাজ করেছে।

এদেশে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ ছিল না। এই বিভেদ আওয়ামী লীগ যেমন করেছে রাজনীতিতে, দলে দলে, তেমনি এখন সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সৃষ্টি করছে। এই আওয়ামী লীগ যুগ যুগ ধরে জনগণের মধ্যে এই বিভেদ তৈরির কারখানা হিসেবে কাজ করছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ