বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে তলব করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ১০ দেশের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তুরস্ক। দেশটির নাগরিক সমাজের নেতা ওসমান কাভালার মুক্তির দাবি করার পর মঙ্গলবার ওই রাষ্ট্রদূতদের তলব করা হয় বলে তুরস্কের সরকারপন্থী এক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাভালার মামলায় দ্রুত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে গত সোমবার কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা একটি বিবৃতি জারি করেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। যার কারণে তুরস্কের বিচারব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে তুরস্কের প্রতি কাউন্সিল অফ ইউরোপের রায় মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তুরস্ক ১৯৫০ সালে এই মানবাধিকার সংগঠনে যোগ দিয়েছিল।

কাভালার মুক্তির ব্যাপারে কাউন্সিল অব ইউরোপ জানিয়েছে, ৩০ নভেম্বর তাদের পরবর্তী বৈঠকের আগে কাভালাকে মুক্তি না দিলে, তারা তুরস্কের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলবে এবং ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে টুইটারের তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো চলমান মামলায় রাষ্ট্রদূতরা কোনো সুপারিশ দেবেন, এটা মেনে নেওয়া যায় না।

প্রসঙ্গত পেশায় ব্যবসায়ী কাভালা ২০১৭ থেকে কারাগারে বন্দি আছেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৬ সালে তিনি ব্যর্থ সামরিক অভ্যুত্থানকেও সমর্থন করেছিলেন বলে অভিযোগ আছে। ‍যদিও ৬৪ বছর বয়সি কাভালা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ