বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

কুরআন শরীফ ক্লাস নেওয়ার সময় শিক্ষিকার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের একটি স্থানীয় স্কুলে শিক্ষার্থীদের কুরআন ক্লাস নেওয়ার সময় এক শিক্ষিকার ইন্তেকাল হয়েছে। ইন্তেকালের সময় তিনি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের কোরআন শরীফের ক্লাসে পড়াচ্ছিলেন।

খবরে বলা হয়েছে, রিয়াদের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রদের পড়ানোর সময় হঠাৎ শিক্ষিকা পড়ে যান, শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে।

মারা যাওয়া শিক্ষিকার সহকর্মী শিক্ষকরা সেখানে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। প্রিন্সিপাল জরুরি মেডিকেল ইউনিটকে খবর পাঠান।

প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল ইউনিট অ্যাম্বুলেন্সে করে শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে যায়। তবে এর আগেই রাস্তায় তিনি ইন্তেকাল করেন।

এই শিক্ষিকার ইন্তেকালে তার ছাত্র ও সহকর্মী শিক্ষকরা শোক প্রকাশ করে বলেন, তিনি সব সময় হাসিমুখে কথা বলতেন, ছাত্রদের সাথে অত্যন্ত সহানুভূতি দেখাতেন।

মৃত শিক্ষিকার বাবা আব্দুল আজিজ আতিক জানান, তার মেয়ে সব সময় সোম ও বৃহস্পতিবারের রোজা রাখত। মৃত্যুর দিনেও তিনি রোজা রেখেছিলেন।

আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ