বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সাহসী কণ্ঠস্বর প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান: আজকের এইদিনে হারিয়েছিলাম যাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সংগঠক ও সমাজ সংস্কারক। তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি বাংলাদেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য সারাজীবন কাজ করে গেছেন এবং তসলিমা নাসরিন বিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন।

জন্ম ও বংশ
মাওলানা প্রিন্সিপাল হাবিবুর রহমান ১৯৪৯ সালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ঘনশ্যাম গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতা মাহমুদ আলী সিলেটের হাওয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব এবং জমিয়ত উলামায়ে হিন্দের নেতা ছিলেন। তার মাতার নাম আছিয়া খাতুন।

শিক্ষাজীবন
তিনি ফুলবাড়ী ইউনিয়নের বইটিকর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। এরপর কিছুদিন রুস্তমপুর কওমি মাদ্রাসায় পড়ার পর ফুলবাড়ী আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। ১৯৭০ সালে ফুলবাড়ি আলিয়া মাদ্রাসা থেকে ফাযিল পাশ করেন। ১৯৭৩ সালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন।

কর্মজীবন
১৯৭৩ সালে কাজির বাজার পেয়াজ হাটা মসজিদের ইমাম ও খতীব হিসেবে তিনি কর্মজীবনে সূচনা করেন। ১৯৭৪ সালের ৫ জুন আব্দুল করিমের পরামর্শে তিনি সুরমা নদীর তীরে দারুল উলুম দেওবন্দের আদলে জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আমৃত্যু তিনি এই মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

রাজনীতি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত পাঁচ বছর তিনি সিলেট জেলা জমিয়তের মহাসচিব ছিলেন। পরে তিনি মাওলানা মোহাম্মদ উল্লাহ হাফেজ্জীর প্রতিষ্ঠিত খেলাফত আন্দোলনে যোগ দেন। ১৯৮২ সালে মোহাম্মদ উল্লাহ হাফেজ্জীর রাষ্ট্রপতি নির্বাচনে তার সফরসঙ্গী হিসেবে তিনি দেশব্যাপী প্রচারণা চালান। ১৯৯৪ সালে তসলিমা নাসরিনের বিরুদ্ধে তিনি আন্দোলনের ডাক দেন এবং সাহাবা সৈনিক পরিষদ গঠন করে উল্লেখযোগ্য সংখ্যক সমাবেশের আয়োজন করেন। পরবর্তীতে তীব্র আন্দোলনের মুখে তসলিমা নাসরিন দেশ ত্যাগে বাধ্য হয়েছিল। খেলাফত আন্দোলন ভেঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠা হলে à¦