শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ব্যায়াম ছাড়াই শরীরের মেদ কমানোর যাদুকরী টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খাওয়াদাওয়া করেছেন জমিয়ে। মেদ বেড়েছে অতিরিক্ত সাথে ওজনও। ওজন কমাতে চান সকলেই। কিন্তু তার জন্য কষ্ট করতে কত জনেরই বা ভাল লাগে!

টানা ব্যায়াম করে, খাওয়া নিয়ন্ত্রণ করে ওজন কমানোর উপায় অচেনা নয়। কিন্তু তার জন্য যে সময় দেওয়া প্রয়োজন। সে তো সকলের হাতে থাকে না। ফলে কেউ সকালে লেবু-মধু গরম জলে মিশিয়ে খান। কেউ বা অন্য কোনও পথ খোঁজেন। তেমনই একটি পথ হল লেবুর রস দেওয়া কফি। তাতে ওজন যেমন ঝরে, তার সঙ্গে কমে হজমের গোলমালও।

কফি বা লেবু, কোনওটিই বাড়িতে না পাওয়া যাওয়ার মতো জিনিস নয়। রান্নাঘরে থাকেই। স্বাস্থ্যের জন্যও ভাল। বিপাক হার বাড়ায়। শরীরে ভিটামিন সি এর জোগানও বাড়ায়। দিন কয়েক টানা এই পানীয় খেলে পুরনো জিনসে নতুন ভাবে সাজার মতো ওজনে পৌঁছনোও শক্ত কাজ নয়।

কী ভাবে বানাবেন এই পানীয়?

দুধ, চিনি ছাড়া কালো কফি বানাতে হবে। ইনস্ট্যান্ট কফি হলেও কোনো ক্ষতি নেই। গরম এক কাপ কফির মধ্যেই অর্ধেক পাতি লেবুর রস ভাল ভাবে মিশিয়ে দিতে হবে। পানীয়টি গরম গরম খাওয়া জরুরি। রোজ সকালের দিকে এই পানীয় খেলে কয়েক দিনেই পরিবর্তন টের পাওয়া সম্ভব।

যেহেতু এই পানীয়টি সকলের কাছে খুব পরিচিত নয়, তাই এর উপকার নিয়ে নানা মত আছে। অনেকের বক্তব্য ক্যাফিন শরীরের ক্ষতিও করতে পারে। কিন্তু অল্প মাত্রায় ক্যাফিন খেলে ক্ষতির থেকে লাভই বেশি হয় শরীরের। যেমন অতিরিক্ত মাথা ব্যথার সময়ে এই পানীয় খেলেও কিছু ক্ষণে মিলতে পারে আরাম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ