বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যা: ভারতে মন্ত্রীপুত্র গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের লাখিমপুরে গাড়ি চালিয়ে চার কৃষককে হত্যা করার অভিযোগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র মনুকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং আনন্দবাজার জানায়, কৃষক নিহতের ঘটনার পর থেকেই ভারতের বিরোধী দলগুলো থেকে আশিসকে গ্রেফতারে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ বাড়ানো হচ্ছিল।

এর পরে শনিবার( ৯ অক্টোবর) আশিসকে জেরা করতে শুরু করে ভারতীয় পুলিশ। আনন্দবাজার জানায়, শনিবার( ৯ অক্টোবর) রাত ১১টায় আশিসকে গ্রেফতার করা হয়।

ভারতীয় পুলিশের বরাতে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানায়, জিজ্ঞাসাবাদে আশিসের বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে। পুলিশ আরও জানায়, তদন্তে অসহযোগিতা করছেন আশিস। সে কারণেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতের কেন্দ্রীয় সরকারের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ১০ মাস ধরে আন্দোলন-বিক্ষোভ করে আসছেন কৃষকরা। আগামী বছর উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সাক্ষাৎ করতে রোববার (৩ অক্টোবর) রাজ্যের লাখিমপুর খেরি জেলা সফরে যান দুই মন্ত্রী।

এ সময় তাদের সফর ঠেকাতে সেখানে জড়ো হন শত শত বিক্ষুব্ধ কৃষক। একপর্যায়ে মন্ত্রীদের গাড়িবহর তাদের ওপর দিয়েই যাওয়ার চেষ্টা করলে সহিংসতা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ফুটেজে ওই এলাকায় বিভিন্ন গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

গাড়িবহরে থাকা একটি গাড়িতে মন্ত্রীপুত্রও ছিলেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও সহিংসতায় নিজের পুত্রের জড়িত থাকার কথা অস্বীকার করেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র।

বিক্ষুব্ধ কৃষকরা তিন বিজেপি কর্মী এবং এক গাড়িচালককে পিটিয়ে হত্যা করে বলেও অভিযোগ করেন তিনি। তবে, কৃষক ইউনিয়নের নেতাদের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলের গাড়ির নিচে চাপা পড়েই চার কৃষকের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ