মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ।। ২১ আশ্বিন ১৪৩৩ ।। ২৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত খতিব মাওলানা উবায়দুল হক রহ.কে হারানোর ১৯ বছর

বিশ্বসেরা তালিকায় নোবিপ্রবির ১১ গবেষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বসেরা গবেষকদের নিয়ে প্রকাশিত এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১-এ স্থান পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১১ গবেষক। তালিকায় বাংলাদেশের ১ হাজার ৭৮৮ জন গবেষকের মধ্যে স্থান পেয়েছেন তারা।

আজ শনিবার (৯ অক্টোবর) এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। র‍্যাংকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন গবেষক স্থান পেয়েছেন।

তালিকায় নোবিপ্রবির গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন ফিসারিজ এবং মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, দ্বিতীয় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, তৃতীয় স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ সারোয়ার।

৪র্থ স্থানে রয়েছেন ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক ড.আব্দুল মমিন সিদ্দিক, ৫ম স্থানে রয়েছেন অণুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ৬ষ্ঠ স্থানে রয়েছেন ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ।

৭ম স্থানে রয়েছেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক অভিজিত দাশ, ৮ম স্থানে রয়েছেন ইএসডিএম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সালাম, ৯ম স্থানে রয়েছেন বিবিএ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, ১০ম স্থানে ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান ও ১১তম স্থানে এসিসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিউল ইসলাম।

গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স এবং সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিংটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ