রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

মেয়েদের স্কুল খুলে দেয়ার প্রতিশ্রুতি আফগানিস্তান শিক্ষামন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির ঘোষণা করেছেন, তার দেশের ছেলে ও মেয়েদের স্কুলগুলো আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে এবং ইসলামি হিজাব পরিধানের ব্যবস্থা রেখে খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার কাবুলে শিক্ষামন্ত্রীর দেয়া এক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা শাফাকনা এ খবর জানিয়েছে।

মোল্লা নুরুল্লাহ মুনির বলেছেন, স্কুল ও কলেজের ছাত্রীদের ক্লাসের জন্য নারী শিক্ষক ও ছাত্রদের জন্য পুরুষ শিক্ষক এখন সময়ের দাবি। গার্লস স্কুলগুলোর জন্য সব শিক্ষক থাকবেন নারী এবং বয়েস স্কুলগুলোর জন্য পুরুষ শিক্ষকদের নিয়োগ দেয়া হবে।

আফগানিস্তানের অন্তর্বর্তী শিক্ষামন্ত্রী বলেন, তালেবান কোনো অবস্থায় নারী শিক্ষার বিরোধী নয় এবং বিষয়টি এর আগেও ঘোষণা করা হয়েছে। নুরুল্লাহ মুনির বলেন, গার্লস স্কুলগুলোর জন্য ইসলামি অনুশাসন মেনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করা হবে। -পার্স টুডে

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ