সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা   ঢাকা টু কক্সবাজার ট্রেনে যেতে পারবেন আরও ১০ উপজেলার মানুষ

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান কিনতে চায় তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: লকহিড মার্টিনের নির্মিত ৪০টি এফ-১৬ যুদ্ধবিমান কিনতে যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে তুরস্ক।

এছাড়া বিদ্যমান যুদ্ধবিমান আধুনিকায়নে ৮০টি যন্ত্রও চেয়েছে ন্যাটো সদস্য দেশটি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ে ব্যর্থ হওয়ার পর নিজের বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে চাচ্ছে তুরস্ক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোটি কোটি ডলারের এই চুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সামরিক বিক্রয় বিভাগ। এতে মার্কিন সিনেট ও কংগ্রেসের অনুমোদন নিতে হবে। এমনকি এই চুক্তি বাতিল করে দেওয়ার ক্ষমতাও কংগ্রেসের আছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, কংগ্রেসকে অবহিত করার আগে প্রস্তাবিত প্রতিরক্ষা বিক্রয় কিংবা হস্তান্তর নিয়ে নীতিগতভাবে আমরা কোনো মন্তব্য করতে পারছি না। এ নিয়ে ওয়াশিংটনের তুর্কি দূতাবাসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শতাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ক্রয়ের চেষ্টা করেছিল আংকারা। কিন্তু তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের পর সেই প্রকল্প বাতিল করা হয়েছে। এতে কয়েক দশকের তুর্কি-মার্কিন সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।

গেল পাঁচ বছর ধরে সিরীয় নীতি, মস্কোর সঙ্গে আংকারার সম্পর্ক, পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের নৌ উচ্চাকাঙ্ক্ষা, তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের বিরুদ্ধে মার্কিন অভিযোগ ও বাকস্বাধীনতাসহ তুরস্কের নাজুক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে ব্যাপক মতবিরোধ দেখা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ