সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

মডার্নার টিকায় বিরল পার্শ্বপ্রতিক্রিয়া, বন্ধ করল সুইডেন ও ডেনমার্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মায়োকার্ডাইটিসের মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অল্প বয়সীদেরকে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে সুইডেন এবং ডেনমার্ক।

সুইডিশ স্বাস্থ্য সংস্থা বুধবার বলেছে, ১৯৯০ সালের পরে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে মডার্নার টিকা দেওয়া হবে না। কারণ মডার্নার টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে অল্পবয়সীদের মধ্যে মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস বেড়ে যেতে দেখা গেছে, যার ফলে হার্টে প্রদাহ সৃষ্টি হয় বা এর শিরা-উপশিরাগুলোতে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। যা থেকে হার্টঅ্যাটাকও হতে পারে।

সুইডিশ স্বাস্থ্য সংস্থা এক বিবৃতিতে জানায়, ‘মডার্নার ভ্যাকসিন স্পাইকভ্যাক্স নেওয়ার পর এই বিরল পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, বিশেষত, দ্বিতীয় ডোজ নেওয়ার পর এই পার্শ্বপ্রতিক্রিয়া বেশি দেখা গেছে’। যদিও এতে আক্রান্ত হওয়ার ঝুঁকি বা হার খুব কম।

সুইডেনের প্রধান মহামারী বিশেষজ্ঞ অ্যান্ডার্স টেগনেল বলেন, আমাদের স্বাস্থ্য সংস্থা ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে এবং দ্রুত পদক্ষেপ নেবে, যাতে কোভিড-১৯ এর বিরুদ্ধে টিকাদান কর্মসূচী সবসময় সর্বোচ্চ নিরাপদ রাখা যায় এবং একই সঙ্গে এই রোগের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দেওয়া যায়’।

ডেনমার্কের স্বাস্থ্য কর্তৃপক্ষও বুধবার জানিয়েছে, ডেনমার্কে ১৮ বছরের কম বয়সীদেরকে আর মডার্নার ভ্যাকসিন দেওয়া হবে না। তারা বলছেন যে, চারটি নর্ডিক দেশ থেকে সংগৃহীত তথ্য থেকে দেখা যায় যে, মডার্নার টিকা দেওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, যদিও হার্টের প্রদাহ হওয়ার মতো ঘটনা খুব কমই ঘটেছে।

নর্ডিক গবেষণার প্রাথমিক তথ্য মূল্যায়নের জন্য ইউরোপীয় মেডিসিন এজেন্সির (ইএমএ) প্রতিকূল প্রতিক্রিয়া কমিটিতে পাঠানো হয়েছে।

সুইডেন এবং ডেনমার্ক জানিয়েছে যে, তারা এখন ফাইজার/বায়োএনটেক থেকে কমিনারটি ভ্যাকসিনের সুপারিশ করেছে।

নরওয়ে ইতিমধ্যেই অপ্রাপ্তবয়স্কদের জন্য কমিনারটি ভ্যাকসিনের সুপারিশ করেছে। নরওয়েজিয়ান ইনস্টিটিউট অফ পাবলিক হেলথের সংক্রমণ নিয়ন্ত্রণ প্রধান গিয়ার বুখলম এক বিবৃতিতে বলেন, ’৩০ বছরের কম বয়সী পুরুষদেরও কমিনারটি টিকা নেওয়া উচিত’।

ফিনল্যান্ডের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, ফিনল্যান্ড এই বিষয়ে বৃহস্পতিবার একটি সিদ্ধান্ত প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

ইএমএ গত মে মাসে কমিনারটি টিকা ব্যবহারের অনুমোদন দেয়, আর স্পাইকভ্যাক্স জুলাই মাসে ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ