সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’  রাষ্ট্রপতি হতে যেসব যোগ্যতা প্রয়োজন প্রধানমন্ত্রীর কাছে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি হেফাজতের

ওমানে ঘূর্ণিঝড় শাহিনের তাণ্ডবে ৩ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমানে ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর আঘাতে ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। এই তিন অভিবাসী শ্রমিকের মরদেহ গত মঙ্গল ও বুধবার উদ্ধার করেছে দেশটির প্রশাসন। শক্তিশালী ঘূর্ণিঝড়ে ওমান এবং ইরানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১২ জন।

ওমানে নিহত তিন বাংলাদেশি হলেন শামসুল ইসলাম (৫৫),আমজাদ হোসেন হৃদয় (২৮) ও জিলাল হোসেন (৪৫)। দেশটির সরকারের সূত্রে জানা গেছে, নিহতরা সবাই লক্ষ্মীপুর জেলার পার্বতীনগর ইউনিয়নের বাসিন্দা।

এদের মধ্যে রোববার ঝড়ের তাণ্ডব শুরু হলে হৃদয়ের সন্ধান পাওয়া যাচ্ছিল না। বুধবার তার লাশ পাওয়া যায়। আরেক নিহত বাংলাদেশি আমজাদ হোসেন ওমানের রাজধানী মাস্কাটের উপকূলীয় সাহাম শহরের একটি খেজুর বাগানে কাজ করতেন।

ঘূর্ণিঝড় শাহিন গত রবিবার ওমান এবং ইরানে আঘাত হানে। এতে উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়। ভারী বৃষ্টিতে দেখা দেয় আকস্মিক বন্যা। এতে অনেক গুরুত্বপূর্ণ রাস্তাঘাট তলিয়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ