সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

কাবুলে মসজিদে বোমা হামলার দায় স্বীকার করল আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদের বাইরে শক্তিশালী বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে আইএস।

আইএসের প্রচারণার মাধ্যম ‘আমাক’-এ দাবি করা হয়, তাদের এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের মসজিদের কাছে হামলা চালান। খবর এএফপির।

রোববার বিকেলে কাবুলের একটি মসজিদের কাছে ওই আত্মঘাতী বোমা হামলায় পাঁচ জন নিহত হয়েছেন বলে খবর আসে গণমাধ্যমে।

এর আগে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এএফপিকে বলেছেন, এই হামলার পেছনে আইএস সমর্থিত কোনো গ্রুপই জড়িত।

তালেবানের ক্ষমতা দখলের সাত সপ্তাহ কেটে গেছে ইতোমধ্যে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এখন তাদের জন্য বড় হুমকি আইএস। আইএস-খোরাসান ক্রমেই বড় হুমকি হয়ে উঠছে তালেবানের জন্য। আফগানিস্তানের সীমান্ত এলাকায় তারা প্রায়ই তালেবানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ