শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

গাছের পাতায়, আংটিতে কাবা শরিফের ছবি এঁকে রেকর্ড কাশ্মীরি যুবকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র কাবা শরিফের ছবি গাছের পাতায় এবং আংটির উপর এঁকে নতুন রেকর্ড গড়লেন কাশ্মীরের এক যুবক। ২৬ বছরের ওই যুবকের নাম মুদাসির রহমান দার। তিনি কাশ্মীরের কুলগাম জেলার কুলপোরা গ্রামের বাসিন্দা।

পবিত্র কাবার ছবি এঁকে এশিয়া এবং ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলেছেন মুদাসির। তিনিই কাশ্মীরের প্রথম শিল্পী যিনি এই দুই রেকর্ড গড়তে সমর্থ হলেন।

যদিও শিল্পী হওয়ার প্রচলিত শিক্ষার সুযোগ পাননি মুসাদির। কিন্তু আঁকার প্রতি তার ভালবাসা এবং আগ্রহ ছিল ছোট থেকেই। সেই আগ্রহ থেকে তৈরি করে নিয়েছেন নিজস্ব আঁকার ধরন।

এ নিয়ে মুসাদির এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার আঁকার নিজস্ব ধরন রয়েছে। আমি আশপাশে যা খুঁজে পাই তা একেবারেই প্রাকৃতিক।’ নেটমাধ্যমের সাহায্যে নিজের শিল্পকলা তিনি সকলের সামনে তুলে ধরতে পেরেছেন বলেও জানিয়েছেন। তবে তার লক্ষ্য সমাজের বিভিন্ন সমস্যা নিজের আঁকায় তুলে ধরা। মাদকাসক্তি, শিশুশ্রমের মতো বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে ভবিষ্যতে কাজ করতে চান কাশ্মীরের এই যুবক। সূত্র: এবিপি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ