বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
 ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’ বগুড়া ও শেরপুরের নির্বাচন ঘিরে সব বাহিনীর সঙ্গে ইসির বৈঠক মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে চান্স পেলেন তিন বাংলাদেশি কওমি তরুণ রমজানের শেষ দশকে যেসব আমলে বেশি গুরুত্ব দেওয়া উচিত সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধ  মুহতামিম পদে নিয়োগ দিচ্ছে বালিয়া মাদরাসা জাকাত বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কাজের আগ্রহকে সাধুবাদ সংসদের প্রথম অধিবেশন উপলক্ষ্যে বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ববি হাজ্জাজের আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আমিরে মজলিস

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় ২ জন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহকে গুলি করে হত্যার ঘটনায় আটক দুজনকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রবিবার দুপুর ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে দুপুর ১১টার দিকে পুলিশের কড়া নিরাপত্তায় মুহিবুল্লাহ হত্যা মামলায় আটক আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে আদালতে তোলা হয়।

কক্সবাজার কোর্ট পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার দুই আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ দিনের রিমান্ড মন্জুর করেন।

এদিকে শনিবার সন্ধ্যায় মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহকে পুলিশ আটকের পর আদালতে সোপর্দ করে এবং ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

শুক্রবার বেলা ১১টারদিকে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের নুর বশরের ছেলে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম ও একইদিন বিকালে কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রহিম উল্লাহর ছেলে শওকত উল্লাহকে আটক করে পুলিশ। এদিকে রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। চারজনের মধ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন 'এপিবিএন' সদস্যরা শুক্রবার দুপুরে মোহাম্মদ সেলিম প্রকাশ লম্বা সেলিম ও শুক্রবার দিবাগত মধ্য রাতে রোহিঙ্গা জিয়াউর রহমান ও আব্দুস সালামকে রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করা হয়।

অপরদিকে উখিয়া থানা-পুলিশ শনিবার বিকেলে রোহিঙ্গা শওকত উল্লাহকে আটক করে উখিয়া থানার পুলিশ। ‘বুধবার রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এ সময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে।

এতে তিনি ঘটনাস্থলে পড়ে যান। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উখিয়া থানা-পুলিশকে মৃতদেহটি হস্তান্তর করে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ