সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, প্রাণ গেল বিচারকের মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসিতে ফেল ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী সৌদি আরবে আগুনে পুড়ে ১৬ বাংলাদেশির মৃত্যু, মিললো পরিচয় ‘শাসকদের সঙ্গে আলেমদের সৌজন্য ও আন্তরিকতা বাড়ুক, ক্ষতি কী’ খুলনায় চলছে আস-সুন্নাহর পাঁচ দিনের ইমাম প্রশিক্ষণ কর্মশালা এসএসসি ও দাখিল পরীক্ষার ফল আজ, জানবেন যেভাবে শুধু সরকার বদল নয়, রাজনৈতিক ব্যবস্থার সংস্কার করতে হবে: আমিরে মজলিস হাটহাজারী মাদরাসায় প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা ‘বৃক্ষমেলায় বিপুল টাকার লেনদেন প্রমাণ করে তরুণ সমাজ ‘সবুজ অর্থনীতি’ গড়তে প্রস্তুত’ 

নারী-পুরুষ সমতা নিশ্চিত করতে চায় সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন নারী-পুরুষ সমতা। এই সমতা নিশ্চিত করতে সরকার আন্তরিক ভাবে কাজ করছে।

শনিবার (২ অক্টোবর) শাহবাগে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ইভল্যুশন ৩৬০ আয়োজিত পাবলিক স্পিকিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে একটি উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্য অর্জন করতে হলে নারীদেরকেও পুরুষদের মতো উন্নয়নের মূল স্রোতধারায় সংযুক্ত হতে হবে। তাদেরকেও উন্নয়ন কার্যক্রমের সমান ভাবে অংশগ্রহণ করতে হবে। সেজন্যই নারীরা যাতে পুরুষদের মত সমান অধিকার পায়, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ