রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির কর্মীদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতা জরুরি’ নোয়াখালীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  ‘সমালোচনার ক্ষেত্রেও আল্লাহভীতি ও শালীনতার পরিচয় দেওয়া উচিত’ কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ২০২০ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ৮৯টি মসজিদ পরিদর্শন শেষে এর এক-তৃতীয়াংশ বন্ধ করে দিয়েছে ফ্রান্স। বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

এই ব্যাপারে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড লে ফিগারো নামে একটি গণমাধ্যমকে বলেন, ‘বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন’ প্রণয়নের আগে ‘উগ্রবাদকে’ প্রশ্রয় দেওয়ার অভিযোগে ৬৫০টি স্থান বন্ধ করে দেওয়া হয়। সে সময় ফ্রান্স পুলিশ প্রায় ২৪ হাজার স্থান পরিদর্শন করে।

তিনি আরো বলেন, উগ্রবাদসংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের নভেম্বর থেকে ৮৯টি মসজিদ পরিদর্শ করে ফ্রান্সের পুলিশ। এসবের এক-তৃতীয়াংশ মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ছয়টি মসজিদ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি থাকার পরও স্ট্রাসবার্গে ‘আইয়ুব সুলতান’ নামে নির্মীয়মাণ নতুন একটি মসজিদ নির্মাণের বিষয়ে নিজেদের বিরোধিতার কথা জানান জেরাল্ড।

‘রাজনৈতিক ইসলাম’ মতবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচটি মুসলিম সংস্থা নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া অক্টোবর মাসেই আরও চারটি নিষিদ্ধ করা হবে।

২০৫টি সংস্থার ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত এবং দুই ইমামকে বহিষ্কার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচ্ছিন্নতাবাদবিরোধী আইন তাদের আরও বেশি কিছু করার অনুমতি দেয়। সূত্র: আনাদোলু এজেন্সি

-ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ