মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

সেই ছয় ফিলিস্তিনিকে নির্জন কারাবাসে প্রেরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরের হেব্রোনের কারাগার থেকে বেরিয়ে যাওয়া সেই ছয় ফিলিস্তিনিকে এবার ভিন্ন কারাগারে পাঠালো ইসরায়েল।

বন্দীদের আইনজীবী খালিদ মাহাজনা গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানান।

এতে বলা হয়েছে, বন্দীদের ভিন্ন কারাগারে নির্জন কারাবাসে রাখা হয়েছে। জেল পালানোর অভিযোগে রবিবার থেকে তাদের বিচার শুরু করা হবে। খবর মিডল ইস্ট মনিটরের।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর উত্তর ইসরায়েলের উচ্চ নিরাপত্তাযুক্ত গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গপথে বেরিয়ে যান ছয় ফিলিস্তিনি বন্দী। পরে তাদের অভিযানে চালিয়ে গ্রেফতার করে ইসরায়েল। যদিও এই অভিযানের বিপুল অর্থ ব্যয় দেশটির। ইসরায়েলি কারাগার কর্তৃপক্ষ জানায়, ওই বন্দীরা তাদের সেলের টয়লেটের ফ্লোরে খুঁজে পাওয়া এক সুড়ঙ্গপথে পালিয়ে যায়। ২০০৪ সালে কারাগারটি নির্মাণের সময় ওই সেলের টয়লেট পর্যন্ত এই সুড়ঙ্গ করা হয়েছিলো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ