মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

শুধু নারীদের জন্য আলাদা মার্কেট তৈরি হচ্ছে পাকিস্তানে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু নারীদের জন্য বিশেষ মার্কেট তৈরি করা হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ওই মার্কেটে শুধু নারীরাই ব্যবসা পরিচালনা করতে পারবেন। নারীরা যেন অর্থনীতিতে অবদান রাখতে পারে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ জানিয়েছেন।

শুক্রবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, শেখ রশিদ বুধবার ইসলামাবাদ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১২তম বার্ষিক বৈঠকে এই ঘোষণা দেন। অক্টোবরের ৩০ মার্কেটটি নিমার্ণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে শেখ রশিদ, নারীদের এগিয়ে এসে জীবনের সর্বক্ষেত্রে অবদান রাখার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য নারীদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।

পাকিস্তানে ইতোমধ্যে মেয়েদের জন্য দুইটি বিশ্ববিদ্যালয় আছে। রাওয়ালপিন্ডিতে মেয়েদের জন্য শিগগিরই আরেকটি বিশ্ববিদ্যালয় নির্মাণ করা বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ