সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ গতিসীমা লঙ্ঘন ঠেকাতে মহাসড়কে থাকবে বিশেষ প্রযুক্তি: সেতুমন্ত্রী হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান

সরকারের অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের হতাশা ‘চরম পর্যায়ে’: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের অর্থনৈতিক ব্যবস্থায় মানুষের হতাশা ‘চরম পর্যায়ে’ বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর বাড্ডায় রাইড শেয়ার চালকের বাইক পুড়িয়ে ফেলার ঘটনার প্রসঙ্গ টেনে মঙ্গলবার বিকালে এক দলীয় সভায় বিএনপি মহাসচিব এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, তারা (সরকার) অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা আজ পুরোপুরিভাবে একটা লুটেরা অর্থনীতি তৈরি করেছে, একটা লুটেরা সমাজ তৈরি করছে। করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়েছে যে, গতকাল (সোমবার) এক যুবক তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সে (বাইকচালক) বলছে যে, ‘আমি একটা সিরামিকসের দোকান করতাম। সেটা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়ায় সঞ্চিত অর্থ দিয়ে একটা মোটরসাইকেল কিনে রাইড শেয়ারিং করছি। সেখানে আমাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে, অমুক সার্টিফিকেট লাগবে, তমুক সার্টিফিকেট লাগবে। তার চাইতে পুড়িয়ে ফেলি।’ এটা কখন হয়? যখন হতাশার চরম পর্যায় গিয়ে পৌঁছে মানুষ। আজ সেই অবস্থায় গিয়ে আমরা পৌঁছেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ