শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ

সবুজ দাগ হওয়া আলু খেলে যে ক্ষতি হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেক সময় দেখা যায় আলু বাড়িতে রেখে দেয়ার ফলে সবুজ দাগ ধরে যায়। মূলত আলুর গায়ে রোদ পড়লে এমন হয়। কিন্তু এই আলু কি খাওয়া উচিত?

সবুজ দাগ ধরা আলু খাওয়া মোটেই উচিৎ নয়, এমনটাই বলছেন চিকিৎসকরা। কারণ উল্লেখ করে তারা তারা বলেন, এতে আলুর মধ্যে সোলানাইন নামক বিষাক্ত উপাদান তৈরি হয়। সাধারণত রোদ পড়লে আলুর মধ্যে ক্লোরেফিল তৈরি হতে থাকে। কিন্তু যত দিনে সেই ক্লোরেফিল দেখতে পাওয়া যায়, তত দিনে আলুর মধ্যে সোলানাইন নামক বিষ তৈরি হতে শুরু করেছে।

চিকিৎসকরা বলছেন, মূলত কীটপতঙ্গ বা অন্য জীবাণু থেকে নিজেকে রক্ষা করার জন্য আলু এই রাসায়নিকটি তৈরি করতে থাকে। মানুষের দেহে এটি বিষক্রিয়ার সৃষ্টি হয়।

অনেকে আলুর এই সবুজ অংশটি কেটে ফেলে দিয়ে, বাকি আলুটি খান। কিন্তু তাতে কোনো লাভ হয় না। কারণ সোলানাইন গোটা আলুর মধ্যেই ছড়িয়ে যায়।

ঠিক কী সমস্যা হতে পারে এই জাতীয় আলু খেলে? এই উপাদানটি বেশি মাত্রায় শরীরে গেলে সাধারণত পেটের সমস্যা হয়। তবে এটির প্রতিক্রিয়া কেমন হবে তা নির্ভর করছে যার শরীরে যাচ্ছে তার ওজনের উপর। যাদের ওজন বেশি, চেহারা বড় তাদের ক্ষেত্রে খুব বেশি প্রভাব নাও পড়তে পারে। কিন্তু যাদের ওজন কম, তাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে এই সোলানাইন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি ক্ষতি করতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ