মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

দ্বিতীয় দফায় রাশিয়া থেকে আরও এস-৪০০ কেনার কথা ভাবছে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের জোর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় দফায় আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা ভাবছে তুরস্ক।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিবিএস নিউজের সাংবাদিক মার্গারেট ব্রেননকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তুর্কি প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।

এরদোগান বলেন, তুরস্ক তার প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত স্বাধীনভাবে নেবে।

মার্গারেটের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের তৈরি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সুযোগ দেওয়া হয়নি আমাদের। একই সঙ্গে ১.৪ বিলিয়ন ডলার অর্থ পরিশোধের পরও এফ-৩৫ যুদ্ধবিমানের ডেলিভারি দেয়নি যুক্তরাষ্ট্র।

এর আগে নিউইয়র্কে এরদোগান সাংবাদিকদের বলেছিলেন, বাইডেনের সঙ্গে শুরুটা ভালো হয়নি। যদিও ১৯ বছর ধরে পূর্বের মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো ছিল।

তিনি বলেন, আমি জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভালোভাবে কাজ করেছি। কিন্তু জো বাইডেনের সঙ্গে আমরা ভালোভাবে শুরু করেছি, সেটি বলতে পারব না। ১৯ বছর দায়িত্ব সামলানোর পর আমি এ কথা বলতে পারি না যে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ভালো পর্যায়ে পৌঁছেছি।

সেই সময় ফের এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনার বিষয়ে এরদোগান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের এটি ভালোভাবে অনুধাবন করতে হবে যে, তুরস্ক এস-৪০০ চুক্তি থেকে পেছনে সরে আসবে না।

রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনা নিয়ে তুরস্কের সঙ্গে দ্বন্দ্বে জড়ায় যুক্তরাষ্ট্র। এ ছাড়া সিরিয়ায় ওয়াইপিজিকে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে নাখোশ তুরস্ক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ