শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

হলি টিউনে মুহাম্মদ বদরুজ্জামানের ব্যতিক্রমী সংগীত ‘আজব টাকা’ (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি সংগীতে ভিন্নধারা ও নতুনত্ব তৈরি করা সংগীতশিল্পী মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে ‘আজব টাকা’ শিরোনামে ব্যতিক্রমী একটি সংগীত প্রকাশিত হয়েছে।

‘আজব টাকা’ শিরোনামের সংগীতটির লিরিক লিখেছেন কাজী মারুফ। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা। এ ছাড়া রুচিশীল ভিডিও মেকার এইচ আল হাদির ডিরেকশনে উত্তরাসহ ঢাকার মনোরম লোকেশনে সংগীতটির ভিডিও চিত্রায়ণ করা হয়েছে।

সংগীতটিতে মুহাম্মদ বদরুজ্জামানের সঙ্গে সহযোগী কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন কলরবের শিল্পী আবির হাসান, সালমান সাদী, ইলিয়াস আমিন ও ইমরানুল ফারহান।

সংগীতটি সম্পর্কে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক মুফতি সাঈদ আহমাদ বলেন, আজব টাকা শিরোনামে এই সংগীতটি ব্যতিক্রমী ধারার সংগীত হিসেবে দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পাবে। টাকা নিয়ে এ ধরনের সংগীত ইতিপূর্বে প্রকাশিত হয়নি আমাদের । দর্শক বদরুজ্জামানের কন্ঠে এই সংগীতটি শুনে ভিন্নধারার একটি সংগীতের স্বাদ পাবে

আজব টাকা শিরোনামের সংগীতটি সম্পর্কে মতপ্রকাশ করতে গিয়ে কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন, কলরব বরাবরই যুগসচেতন ও নতুনত্বের ধারা নিয়ে কাজ করে এসেছে। কলরবের স্বপ্নদ্রষ্টা মরহুম আইনুদ্দীন আল আজাদ তেল, মানুষ ইত্যাদি নামে ও শিরোনামে প্যারোডির মতো করে সমাজের চিত্র তুলে ধরা সংগীত প্রকাশ করতেন। এসব সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে ভিন্ন বার্তা দিতেন তিনি। তেমনিভাবে মুহাম্মদ বদরুজ্জামানের কণ্ঠে আজব টাকা শিরোনামের এই সংগীতটিও তেমন ভিন্নমাত্রা নিয়ে দর্শকদের সামনে আসবে বলে আমি আশাবাদী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ