বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ শ্রমিক অসন্তোষের পেছনে সরকারের ব্যর্থতাও দায়ী: ইসলামী আন্দোলন স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে নরসিংদীতে বিকেএমের মতবিনিময় ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা হবে ৫০৯ কেন্দ্রে মাদরাসার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ মেনে নেব না: মুফতি তাকি উসমানী শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন?

যুক্তরাষ্ট্রে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩, আহত ৫০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যে একটি ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তিনজন নিহত ও আরও ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

মন্টানার দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা বিভাগ নিউইয়র্ক টাইমসকে ঘটনাটি নিশ্চিত করেছে

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সিয়াটেল থেকে শিকাগো যাওয়ার পথে উত্তর-মধ্য মন্টানায় এ ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে উত্তর মন্টানার কাছে জপলিন এলাকায় পোঁছলে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে তিনজন মারা যান এবং আহত হন অন্তত ৫০ জন। ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।

এনটি