শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

অফিসে ভুল কমানোর সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এমন অনেক খুঁটিনাটি চর্চা আছে, যা আপনাকে একটি পরিপূর্ণ নির্ভুল কর্মজীবন গড়ে তুলতে সাহায্য করবে। এ ক্ষেত্রে কী করবেন জানা থাকা ভালো।

১. গুরুত্বপূর্ণ কাজ শেষ করার আগে যাচাই করুন। যাচাই না করে কাজ দিয়ে দেওয়া বড় ধরনের ভুল চর্চা। কাজ শেষ করার পর পড়ার অভ্যাস করুন।

২. কেউ যখন কাজে অভ্যস্ত হয়ে যায়, তখন অবচেতন মনেও সে একইভাবে কাজটিই করতে পারে। তাই চর্চা করে ভালো অভ্যাস গড়ে তুলুন। ভালো অভ্যাস কাজ করতে সাহায্য করে।

৩. কাজ করতে করতে ব্যক্তিগত স্মৃতিচারণা বা সহকর্মীর সঙ্গে গল্প করার অভ্যাস কাজে বিপদ ডেকে আনতে পারে।

৪. খুব তাড়াহুড়ো করবেন না। যদি তাড়াহুড়ো করা আপনার চরিত্রের ধরন হয়, তাহলে অনেকবার চেক করুন। কাজের সময় প্রয়োজনে মোবাইল ফোন বন্ধ রাখুন। অন্য সহকর্মীদের অনুরোধ করুন যাতে উচ্চস্বরে কথা না বলেন। এই চর্চা আপনাকে দ্রুত ওপরে উঠতে সাহায্য করবে।

৫. অফিস থেকে চলে যাওয়ার আগে আপনার নথি ও টেবিল পরিকল্পনা গুছিয়ে রাখুন। আজ যেখানে রাখলেন, কাল তা অন্য জায়গায় রাখবেন না। একটা নির্দিষ্ট স্থানে রাখুন। তাড়াহুড়ো করতে গিয়ে যাতে ভুল না হয়ে যায়।

৬. ভালো অভ্যাস গড়ে তোলারও কৌশল ও পরিকল্পনা থাকে। শুরুতে আপনি পাঁচটি ভালো অভ্যাসের তালিকা করুন। দশ দিনের পরিকল্পনা করুন। প্রতিদিন আপনি এই পাঁচটি অভ্যাস চর্চা করবেন। এই চর্চা একসময় অভ্যাসে পরিণত হয়ে যাবে। চাইলেও আর ভুল করতে পারবেন না। ৭. কোনো বাধা পেলে শুরুতেই হাল ছেড়ে দিয়ে অন্যের সাহায্য চাইবেন না। আগে নিজে উপায় বার করুন। এই অভ্যাস আপনাকে ধীরে ধীরে স্বাবলম্বী করে তুলবে।

৮. মানসিক চঞ্চলতা ও মনের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি। নইলে চর্চা শুরু হলেও ভালো অভ্যাসে পরিণত হওয়ার আগেই আবার সব হারিয়ে যেতে পারে।

৯. ভুল হলে শুধরানোর বিকল্প পথ আগেই ভেবে রাখা দরকার। তাতে যথাসময়ে ক্ষতির হাত থেকে নিজেকে ও প্রতিষ্ঠানকে রক্ষা করতে পারবেন।

১০. মানসিক শক্তি সবচেয়ে বড় শক্তি। মনের শক্তিতে শক্তিশালী হয়ে ওঠার চর্চা করুন। কোন চর্চা সঠিক আর কোনটা ভুল বেশির ভাগ সময় আপনি নিজেই বুঝে ফেলবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ