মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আসামে মুসলিম হত্যার ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের আসামে আবারও শুরু হয়েছে মুসলিম নির্যাতন। এবার এক মুসলিম ব্যক্তিকে নির্মমভাবে গুলি করে হত্যা করলো ভারতীয় পুলিশ। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মুসলিম নির্যাতনের এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তোলপাড়। নিন্দা, ক্ষোভ ও তিরস্কার জানাচ্ছে নেটিজেনরা। মুসলিম নির্যাতন বন্ধসহ অপরাধীদের শাস্তির দাবিতে উত্তাল নেটদুনিয়া।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, ‘মুসলিম বিক্ষোভকারীদের উপরে গুলি চালাচ্ছে ভারতীয় পুলিশ। তাদের গুলি ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই এক মুসলিম নিহত হয়েছে। পুলিশের গুলিতে নিহত ওই মুসলিমের লাশের উপর এক সাংবাদিককে হামলা করতে দেখা যায়। পুলিশকেও লাঠি দিয়ে লাশের গায়ে আঘাত করতে দেখা যায়।

জানা গেছে, বর্তমানে আসামে মুসলমানদেরকে তাদের জন্মভূমি পৈত্রিক ভিটা হতে উচ্ছেদ করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতীয় পুলিশ ও উগ্রপন্থি ভারতীয়রা মুসলিম নির্যাতন শুরু করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ