শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ল্যাটিন অক্ষরে পবিত্র কুরআন লেখার বিষয়ে মিশরের দারুল ইফতার ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মিশরীয় দার আল-আফতা ল্যাটিন ভাষায় কুরআন লেখা নিষিদ্ধ উপর একটি ডিক্রি জারি করে ঘোষণা করেছে পবিত্র কুরআন লেখার ক্ষেত্রে কোন প্রকার পরিবর্তন অনুমোদিত নয় এবং আলেমদের অবশ্যই পবিত্র কুরআনরে রাসমুল খাত (আরবিতে) রক্ষা করতে হবে।

একজন মিশরীয় প্রকৌশলী এমন একটি পরিকল্পনা তৈরি করেছেন যার সাহায্যে বিশ্বের সকল দেশের মুসলমানরা জাতীয়তা এবং ভাষা নির্বিশেষে পবিত্র কুরআন সঠিকভাবে পড়তে এবং তিলাওয়াত করতে পারবে।

পবিত্র কুরআনের নতুন এই পাণ্ডুলিপিতে কুরআনের আয়াতগুলো ল্যাটিন ভাষায় লেখা হয়েছে যা শুদ্ধ আরবি ভাষায় উচ্চারিত হবে।

এই বিষয়ে, অনেক প্রশ্ন উত্থাপিত হয়েছিল এবং মিশরীয় জনগণের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। এরফলে, মিশরীয় দারুল আফতা একটি ডিক্রি জারি করে এই কাজ নিষিদ্ধ করে এবং এটি করা থেকে সকলকে বিরত থাকতে বলা হয়েছে।

মিশরের দারুল আফতা একটি ফতোয়া জারি করে বিতর্কের অবসান ঘটায় এবং নিজস্ব ওয়েবসাইটে ল্যাটিন অক্ষরে পবিত্র কুরআনের পাণ্ডুলিপি লেখা বা তা মুদ্রণ করার বিষয়ে হারাম ফতোয়া জারি করেছে।

এই ফতোয়া অনুসারে, কুরআনের লেখায় কোন পরিবর্তন অনুমোদিত নয়, এবং আলেমদের অবশ্যই কুরআনের রাসমুল খাত রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এই রাসমুল খাত পরিবর্তনে মোটেও সন্তুষ্ট হওয়া উচিত নয়। সূত্র: ইকনা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ