বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

মাওলানা কালিম সিদ্দিকীর পক্ষে মামলা লড়বে জমিয়তে উলামা মহারাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

ভারতের প্রখ্যাত আলেম ও মুবাল্লিগ মাওলানা কালিম সিদ্দিকীকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ইউপিএটিএস)। তাকে কোর্টে হাজির করার পর ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে রাখার নির্দেশ হয়েছে।

এদিকে জমিয়তে উলামা মহারাষ্ট্র-এর পক্ষ থেকে টুইটারে ঘোষণা করা হয়েছে, মাওলানা মাহমুদ মাদানীর নির্দেশে জমিয়তে উলামা মহারাষ্ট্র মাওলানা কালিম সিদ্দিকীর মামলার জন্য লড়বে।

জানা যায়, মাওলানা কালিম সিদ্দিকী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় লিসারি গেটের হুমায়ুন নগরের ‘মাশাআল্লাহ মসজিদের’ ইমামের বাসায় একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন। রাত ৯টায় এশার নামাজের পর তিনি তার সাথীদের নিয়ে ফেরার উদ্দেশে রওয়ানা করেন। সময় মতো বাসায় না পৌঁছায় পরিবারের লোকজন তার সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।

পরে এই তথ্য ‘মাশাআল্লাহ মসজিদের’ ইমামকে দেয়া হয়। পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুরা তাকে খোঁজাখোজি শুরু করে। তবে তার কোন খোঁজ না পাওয়ায় লিসাদী গেট থানায় যান। গভীর রাত পর্যন্ত তারা সেখানে ছিল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে মাওলানা কালিম সিদ্দিকীকে উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ইউপিএটিএস)-এর পক্ষ থেকে উঠিয়ে নৌযা হলেও আজ (২২ সেপ্টেম্বর) বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রশান্ত কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

মাওলানা কালিম সিদ্দিকীকে কোর্টে হাজির করে তার রিমান্ড চাওয়া হয়, কিন্তু আদালতের পক্ষ থেকে রিমান্ডের আবেদন মঞ্জুর নাকচ করে ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এডভোকেট আবু বকর সাবকের মতে, আদালত আইনজীবিদের যুক্তিতর্ক মনোযোগ সহকারে শোনার পরে মাওলানা কালিম সিদ্দিকীর সাথে ইউপিএটিএ‘র ( উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড) আচরণের নিন্দা জানিয়েছেন এবং  রিমান্ড আবেদন প্রত্যাখ্যান করে তাকে ১৪ দিনে জন্য আদালতের হেফাজতে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।

এডভোকেট আবু বকর সাবাক আরো জানান, মাওলানা কালিম সিদ্দিকীর মামলা ওমর গৌতম কেসের সাথে যুক্ত করা হয়েছে। এ কারণে এ মামলার প্রক্রিয়া কিছুটা লম্বা হবে বলে জানান তিনি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ