শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিহতের নামে মসজিদ নির্মাণের শর্তে হত্যাকারীর মুক্তি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

নিহতের নামে মসজিদ নির্মাণের শর্তে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে হত্যাকারীকে মাফ করার মত বিরল ঘটনা ঘটেছে সৌদি আরবে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সৌদি আরবের তায়েফের ফৌজদারি আদালত একটি হত্যা মামলার ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে হত্যাকারীকে মাফ করে দিয়েছে।

সৌদি আরবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়েছে, হত্যাকারীকে নিহতের পরিবার এই শর্তে মাফ করেছে যে,দেড় বছরের মধ্যে হত্যাকারীকে নিহতের নামে তায়েফে একটি মসজিদ নির্মাণ করতে হবে এবং নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর তা ধর্ম মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে হবে।

তায়েফের স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ- এর রিপোর্টে বলা হয়েছে, নিহতের নামে দেড় বছরের মধ্যে একটি মসজিদ নির্মাণের শর্তে তায়েফের ফৌজদারি আদালতের পক্ষ থেকে হত্যাকারীকে কোন ধরনের ক্ষতিপূরণ ও দিয়াত ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে।

এমন সমঝোতার কারণে হত্যাকারীর পরিবার ভিকটিমের পরিবার ও আদালতকে ধন্যবাদ জানিয়েছে।
হত্যাকারীর দ্রুত মুক্তির জন্য ভিকটিমের বাবা নিজেও আদালতে উপস্থিত হয়েছিলেন।

এ ঘটনায় বিচারপতি উভয় পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ