শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আসাদউদ্দিন ওয়াইসির বাড়ি ভাঙচুরের ঘটনায় হিন্দু সেনার ৫ সদস্য গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মজলিশে ইত্তেহাদুল মুসলীমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাসভবনে হামলার ঘটনায় ধর্মীয় উগ্র-চরমপন্থী হিন্দু সেনার ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

পুলিশ জানিয়েছে, আসাদউদ্দিন ওয়াইসির অশোক রোডের বাড়ির জানলার কাঁচ এবং প্রবেশদ্বারের একাংশ ভেঙে দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃতরা দিল্লির মান্ডোলির বাসিন্দা। এই খবর নিশ্চিত করেন দিল্লি পুলিশের ডিসিপি (নিউ দিল্লি) দিলীপ যাদব।

পুলিশি জেরায় অভিযুক্তরা স্বীকার করেছেন, ‘সাংসদের বাংলোর সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। তখনই চলেছে এই ভাঙচুর।‘

ওয়েসির বাড়িতে যখন ভাঙচুর চলে, তখন পিসিআরে অভিযোগ পায় দিল্লি পুলিশ। তারপরেই গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছে তারা। জানা গিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। যদিও ততক্ষণে জানলার কাঁচ ভেঙে  প্রবেশদ্বারের একটা অংশ বিকৃত করে দিয়েছেন অভিযুক্তরা।

বিজেপি শাসিত উত্তর প্রদেশের নির্বাচনের প্রাক্কালে ওয়াইসি যখন দলিত, সংখ্যালঘু দলগুলেকে সরকারের বিরুদ্ধে একজোট করছিলেন, তখনই তাঁর বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ