শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘নৈতিক ও কল্যাণমুখী সমাজ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে’ বন্যাদুর্গত মানুষের পাশে আল-মুঈন, পঞ্চম দফায় নগদ সহায়তা বিতরণ জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত!

আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাসভবনে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ভারতের হায়দরাবাদের সাংসদ ও মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাসভবনে হামলা হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আসাদউদ্দিন ওয়াইসির বাড়ি নয়াদিল্লির অশোকা রোডে অবস্থিত।

আরো পড়ুন: হাইকোর্টে জামিন চেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী

নাশকতার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। হামলার সময় আসাদউদ্দিন ওয়াইসি বাড়িতে ছিলেন না।

কলকাতা থেকে যুবনেতা সাবির গাফফার গণমাধ্যমকে জানান, সাংসদ ও সর্বভারতীয় মজলিশে-ই ইত্তেহাদুল মুসলিমিনের জাতীয় সভাপতি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির বাড়িতে চরমপন্থীদের হামলার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, দিল্লির অশোকা রোডে তার বাড়ির জানালার কাঁচ এবং প্রবেশদ্বারের একাংশ ভেঙে দেওয়া হয়েছে।

আরো পড়ুন: কুইজের উত্তর দিয়ে জিতে নিন নগদ ৫০০ টাকা ও বই

বিজেপি শাসিত উত্তর প্রদেশের নির্বাচনের প্রাক্কালে ওয়াইসি যখন দলিত, সংখ্যালঘু দলগুলোকে সরকারের বিরুদ্ধে একজোট করছিলেন, তখনই তার বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, মিল্লাত টাইমস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ