মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১০ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

অস্ট্রেলিয়ায় ছয় মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বে মেলবোর্ন শহরে ছয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া নয়টায ভিক্টোরিয়া রাজ্যের রাজধানীর কাছে ম্যানসফিল্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।

সোশ্যাল মিডিয়ায় ফুটেজে দেখা গেছে, বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেশী দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসেও (এনএসডব্লিউ) ভূমিকম্প অনুভূত হয়েছিল।

ভিক্টোরিয়ার জরুরি সেবাদানকারী সংস্থা বাসিন্দাদের ভূমিকম্পের সম্ভাব্য প্রভাবের (আফটারশক) জন্য সতর্ক থাকতে বলেছে।

কর্তৃপক্ষ বলেছে, যারা ভিক্টোরিয়ায় রয়েছেন তারা বিপদে আছেন। আফটারশকের শঙ্কা রয়েছে, ক্ষতিগ্রস্ত ভবন এবং অন্যান্য বিপদ থেকে দূরে থাকুন। জরুরি অবস্থা ছাড়া গাড়ি চালানো থেকে বিরত থাকুন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকটি উঁচু টাওয়ার এবং একটি শহরের হাসপাতালও খালি করা হয়েছে। ক্ষতির কারণে কিছু শহরের ট্রাম লাইন স্থগিত করা হয়েছে। সূত্র: বিবিসি

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ