শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অক্টোবরে ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি বলেছেন, এ বছরের অক্টোবর থেকেই মার্কিন সেনা প্রত্যাহার শুরু কবে।

প্রথম ধাপে যুদ্ধসেনাদের ইরাক থেকে প্রত্যাহার করা হবে বলে জানান তিনি।

কিছু সেনা কর্মকর্তাকে ইরাকে রেখে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য। খবর আরব নিউজের।

ইরাকের এক এমপিও গণমাধ্যমকে একথা জানিয়েছেন। গত জুলাইয়ে বাগদাদ-ওয়াশিংটন চুক্তির আলোকেই ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।

ইরাকের প্রধানমন্ত্রী বদর আল-জায়াদি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারির পর ইরাকে আর কোনো মার্কিন যুদ্ধসেনা থাকবে না।

তবে, সেনা প্রত্যাহারের পরও মার্কিনজোট ইরাকের বিভিন্ন স্থানে আইএস লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালাতে পারে।

বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সেনা অবস্থান করছেন।

এদের মধ্য থেকে কতজনকে ইরাকের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাগদাদে অবস্থান করবে তা জানানো হয়নি।

মার্কিন সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যঅঞ্চলের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জিও গতবছর গণমাধ্যমকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন।

২০০৩ থেকে আল-কায়দা দমনের নামে ইরাকে হামলা চালায় মার্কিন সামরিক জোট।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ