বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী কাদেমি মসজিদ সরাতে চায় মোদি সরকার, বিকল্প জায়গা নিয়ে প্রশ্ন আদালতের গোলাপগঞ্জে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া ইদ্রিসিয়ার সম্মেলন ৯ নভেম্বর পেছাতে পারে বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা  মহিলারা ভ্রমণকালে নামাজ কীভাবে আদায় করবেন? শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বর পালনের নির্দেশনা জারি দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে প্রধানমন্ত্রীর নির্দেশ  কুরআনের খেদমত অব্যাহত রাখা ঈমানি দায়িত্ব: রাষ্ট্রপতি মুফতি তাকি উসমানী ও জালান্ধরীর সফরে বিশেষ প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে নজর কাড়ছেন মুসলিম প্রার্থীরা অনলাইন বিবাদে ইসলামেরই ক্ষতি হচ্ছে: শামসুদ্দোহা আশরাফী

সু চিকে আমৃত্যু কারাগারে রাখার ব্যবস্থা করছে মিয়ানমারের সামরিক সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে দুর্নীতির আরও চারটি অভিযোগ আনা হয়েছে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাজনৈতিক নেত্রী অং সান সু চিকে বিরুদ্ধে। এসব মামলায় আগামী ১ অক্টোবর রাজধানী নেপিদোতে তার বিচারকাজ শুরু হবে।

ইতোমধ্যে সু চির বিরুদ্ধে যেসব মামলা চলছে তার পাশাপাশি এসব অভিযোগের বিচারে সেনা সরকারের পক্ষে রায় এলে আমৃত্যু কারাগারে থাকতে হতে পারে সু চিকে বলে জানিয়েছেন তার আইনজীবী খিন মং ঝাও।

তিনি আরও জানিয়েছেন, ‘শান্তিতে নোবেল জয়ী ৭৬ বয়সী গৃহবন্দি সু চির বিরুদ্ধে আনা দুর্নীতির বিচারকাজ দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। অভিযোগ প্রমাণিত হলে প্রতিটির জন্য ১৫ বছরের সাজা হতে পারে তার।’

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ক্ষমতা হারানো পর সু চির বিরুদ্ধে তখন থেকেই বেশ কয়েকটি মামলা চলছে। এর মধ্যে গত বছরের নির্বাচনে করোনার বিধিনিষেধ লঙ্ঘন এবং অবৈধভাবে ওয়াকিটকি আমদানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করেছে সেনা সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ