বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল

বিশ্বে করোনায় আক্রান্ত-মৃত্যু আরও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু।

চলতি সপ্তাহের শুরু থেকে সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। তবে কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু কমছে। সোমবার (২০ সেপ্টেম্বর) মৃত্যু ও শনাক্ত আরও কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭১ হাজার ৯২০ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৫ হাজার ৩৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৯২ লাখ ৮৩ হাজার ৬৪২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৫৯ লাখ ৩ হাজার ৬৮৫ জন।

এর আগে, রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৬ হাজার ৭৬৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৭৮৪ জন। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৮ হাজার ৪৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৮৮৭ জন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মারা গিয়েছিলেন ১০ হাজার ৩৫৩ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৬৮ হাজার ৪৫২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ৯০৬ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯১ হাজার ৮৮০ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৪ লাখ ৭৭ হাজার ৮১৯ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ১৬৫ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১২ লাখ ৩৯ হাজার ৭৮৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯০ হাজার ৭৮৬ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ