সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ দাখিলে ফল বিপর্যয়, ২২৬ মাদরাসার কেউ পাস করেনি

‘ন্যায় প্রতিষ্ঠার জন্য ইউপি নির্বাচনে হাতপাখার প্রার্থীদের বিজয়ী করুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ন্যায় প্রতিষ্ঠার জন্য ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থীদের বিজয়ী আহ্বান জানিয়েছেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদ।

রোববার (১৯ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।

নেতৃদ্বয় বলেন, এ সরকারের আমলে নির্বাচন ব্যবস্থাকে সমূলে ধ্বংস করা হয়েছে। তারপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের মানুষের স্বার্থে ও একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্যই বারবার নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু নির্লজ্জ নির্বাচন কমিশন কোন কিছুকেই তোয়াক্কা না করে দেশের মানুষের সাথে তামাশায় লিপ্ত হয়েছে। তাই দেশের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এই ভোট ডাকাত-লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

বিবৃতিতে তারা বলেন, আমরা চাই দেশের জনগণের ক্ষমতায়ন তৈরি হোক, মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাক, তাই দ্রুত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন। এদেশের মানুষ ভাতের ও ভোটের অধিকারের জন্য দেশকে স্বাধীন করেছে। কিন্তু আপনারা সেই স্বাধীন দেশে উন্নয়নের নামে দেশের অর্থনীতিকে ধ্বংস করে বিদেশে টাকা পাচার করছেন। এটা এদেশের মানুষ আর বরদাশত করবে না। তাই অনতিবিলম্বে দেশের প্রতিটি স্তরে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ