মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

কানাডার পার্লামেন্ট নির্বাচন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচন আজ। শেষ মুহূর্তের প্রচারণায় দলীয় ভোটারদের বিভক্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার প্রধান প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির নেতা এরিন ওটুল। খবর রয়টার্স'র।

নির্বাচনটি হওয়ার কথা ছিল ২০২৩ সালের অক্টোবরে। কিন্তু প্রধানমন্ত্রী ট্রুডো গত ১৫ আগস্ট আগাম নির্বাচনের ঘোষণা দেন।

গত বছর বিরোধীদের সহায়তায় বিশাল আকারের মহামারি মোকাবিলা সংক্রান্ত সহায়তা বিল এবং অন্যান্য আইনসহ কেন্দ্রীয় বাজেট পাশ করার পরেও ২০১৫ থেকে ক্ষমতায় আসীন ট্রুডো পরিতাপ করে বলেন যে, সংসদ অকার্যকর হয়ে পড়েছে।

তার লিবারেল পার্টির যুক্তি, তারা সংসদে সংখ্যালঘু সরকার এবং সংখ্যাগরিষ্ঠতার অভাবে প্রয়োজনীয় অনেক সিদ্ধান্ত নিতে তাদের সমস্যা হচ্ছে। সংসদে তাদের নীতি-কর্মসূচি বাস্তবায়নে একক সংখ্যাগরিষ্ঠতা দরকার। এই নির্বাচন তাদের সেই সুযোগ করে দেবে।

কিন্তু নির্বাচনের আগের বিভিন্ন জরিপ বলছে, কোনো দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

-এএ