মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ২২১৮ প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম  যুক্তরাজ্যে ঝড় বোয়েলোর তাণ্ডব, নিহত ২, বিদ্যুৎহীন ৯০ হাজার বাড়িঘর তেহরানে বৈঠকে বসছেন সৌদি-তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা  

আগামী মাস থেকে ফের টিকা রপ্তানি শুরু করছে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আগামী মাস থেকে আবারও টিকা রপ্তানি ও উপহার পাঠানো শুরু করার ঘোষণা দিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের একদিন আগে সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই ঘোষণা দিয়েছেন।

দেশে করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে গত এপ্রিলের মাঝের দিকে বিশ্বজুড়ে টিকার রপ্তানি বন্ধ করে দেয় ভারত। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া ঘোষণা দিয়েছেন, আগামী মাস থেকে উদ্বৃত্ত টিকার রপ্তানি এবং উপহার পাঠানো পুনরায় শুরু করবে ভারত।

গত মার্চের শুরুর দিকে ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়। সেই সময় দৈনিক গড়ে চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হন এবং প্রতিদিন চার হাজারেরও বেশি মৃত্যু দেখে দেশটি।

পরিস্থিতি সামাল দিতে এপ্রিলের মাঝামাঝি বিদেশে টিকা রপ্তানিতে স্থগিতাদেশ দেয় বিশ্বের সর্ববৃহৎ টিকার উৎপাদনকারী ভারত। বর্তমানে সেই বিপর্যয় অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে দেশটিতে বেড়েছে টিকাদানের গতিও।

ভারতের প্রাপ্তবয়স্ক ৯৪ কোটি ৪০ লাখ মানুষকে আগামী ডিসেম্বরের মধ্যে টিকার পূর্ণ ডোজ দিতে চায় দেশটির সরকার। এখন পর্যন্ত এই জনগোষ্ঠীর ৬১ শতাংশকে মাত্র এক ডোজ করে টিকা দেওয়া হয়েছে।

এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের আগের দিন সোমবার টিকার রপ্তানি পুনরায় শুরুর এই ঘোষণা এলো। ওয়াশিংটনে কোয়াডভুক্ত চার দেশ— যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার নেতাদের সম্মেলনে করোনাভাইরাসের টিকা নিয়ে আলোচনা হতে পারে।

পুনরায় শুরু হতে যাওয়া টিকার রপ্তানি, যা ‘ভ্যাকসিন মৈত্রী’ নামে পরিচিত - তাতে প্রতিবেশী প্রথম নীতি অগ্রাধিকার পাবে জানিয়ে মান্দাভিয়া বলেন, গত এপ্রিল থেকে দেশে ভ্যাকসিনের উৎপাদন দ্বিগুণেরও বেশি হয়েছে এবং আগামী মাস থেকে ৩০০ মিলিয়ন ডোজের চারগুণ বেশি হতে চলেছে। দেশে টিকাদানের পর শুধু উদ্বৃত্ত টিকাই রপ্তানি করা হবে জানিয়ে ভারতের এই মন্ত্রী বলেন, প্রতিবেশীরাই প্রথম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ