রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সদ্য নির্বাচিত পাক বেফাকের সভাপতিকে মাওলানা ফজলুর রহমানের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমায়ের আহমেদ।।

বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা তাকি উসমানি। সদ্য নির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের প্রধান মাওলানা ফজলুর রহমান।

মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ,- এর ইন্তেকালের পর সভাপতি নির্বাচিত হয়েছেন আল্লামা তাকি উসমানি।

পাকিস্তানের আঞ্চলিক পত্রিকাগুলোর খবরে বলা হয়েছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচনে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জামিয়া আশরাফিয়া লাহোরে। সেখানে মাওলানা ফজলুর রহমান বেফাকুল মাদারিসের প্রধানের জন্য মুফতি তাকি উসমানির নাম উপস্থাপন করেন। বৈঠকে উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরামগণও মাওলানা ফজলুর রহমানের মতামতের সাথে একাত্মতা পোষণ করেন। এর মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আল্লামা তাকি উসমানি বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচিত হন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মাওলানা ফজলুর রহমান মুফতি তাকি উসমানীকে অভিনন্দন জানিয়েছেন এবং তার আগামী দিনগুলোর জন্য শুভকামনা জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ