সোমবার, ১০ আগস্ট ২০২৬ ।। ২৬ শ্রাবণ ১৪৩৩ ।। ২৭ সফর ১৪৪৮

শিরোনাম :
তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা ঐক্যে যোগ দিতে পারে আরও যেসব দেশ এসএসসিতে রাশাদ একাডেমির সাফল্যের ধারা অব্যাহত মুরগির বিষ্ঠা নিয়ে ঝগড়ায় কারাগারে গেলেন তিন জামায়াত নেতা সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে খেলাফত মজলিসের শোক বাংলাদেশ খেলাফত মজলিসের তুরাগ থানা কমিটি গঠন হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জনের মৃত্যু ফল খারাপে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: পীর সাহেব চরমোনাই তিন মুসলিম দেশের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছে জমিয়ত কওমি সনদের স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে হাইআ-বেফাককে ছাত্র মজলিসের স্মারকলিপি যশোরে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আর রিহাব পাবলিকেশনসের প্রকাশক ও মালিক হাবিবুর রহমান শামীম গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বাংলাবাজারের আর রিহাব পাবলিকেশনসের প্রকাশক ও মালিক হাবিবুর রহমান শামীমকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ । গতকাল শনিবার বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার এলাকার ইসলামি বইয়ের মার্কেট ইসলামী টাওয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

পুলিশের দাবি, হাবিবুর রহমান একটি নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত।

তার গ্রেপ্তারের বিষয়ে এটিইউ এর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান জানান, ‘ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে বৃহস্পতিবার আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য কাওসার আহাম্মেদ ওরফে মিলনকে গ্রেপ্তার করা হয়। কাওসারের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহাম্মদ আসলাম খান আরো জানান, তিনি ধর্মীয় বইয়ের প্রকাশনা সংস্থা ‘আর রিহাব পাবলিকেশনস’র মালিক। তার বাড়ি নারায়ণগঞ্জের আড়াই হাজারের মোহনপুর। তিনি ২০১৬ সালে প্রকাশনা সংস্থাটি চালু করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ