শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

সভাপতি নির্বাচনে আগামীকাল বৈঠকে পাকিস্তান বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর আহমদ।।

বিশ্বের বৃহত্তম ইসলামী শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি নির্বাচনে সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

আগামীকাল রবিবার ( ১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে বোর্ডটির সভা।

এই সভায় ড. মাওলানা আবদুর রাজ্জাক ইস্কান্দার রহ.-এর মৃত্যুর পর নতুন করে পাক বেফাক বোর্ডের সভাপতি নির্বাচন করা হবে।

বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে জামিয়া আশরাফিয়া লাহোরে পৌছেছেন মুফতী তাকী উসমানী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হানিফ ঝালান্ধরীসহ বোর্ডের শীর্ষ মুরুব্বিরা।

আজ সন্ধ্যায় বোর্ডের আঞ্চলিক নাজেমদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩০ জুন বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান-এর সভাপতি মাওলানা ড. আব্দুর রাজ্জাক ইস্কান্দার রহ, ইন্তেকাল করেন। তার ইন্তেকালে গভীর শােক প্রকাশ করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান জুড়ে ১০ হাজারেরও বেশি মাদরাসা এবং প্রায় ৮ হাজার ইকরা স্কুল বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সাথে যুক্ত।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ