শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গ্রাফিতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো পুনর্লিখন কার্যক্রম হেজবুত তাওহীদ ঈমান বিধ্বংসী, নিষিদ্ধ করতে হবে: হেফাজত আমির ফিলিস্তিনের গ্রামে ঢুকে মিছিল করল ইসরায়েলি বসতিরা গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’

তালেবান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বৈঠক: আলোচনায় গুরুত্ব পেলো যেসব বিষয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের দূত দেবোরাহ লিওনস। বৃহস্পতিবার তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এ তথ্য নিশ্চিত করেন।

তালেবান মুখপাত্র টুইটবার্তায় জানান, আফগান জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে বুধবার কাবুলে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস ও সিরাজুদ্দিন হাক্কানির মধ্যে বৈঠক হয়েছে।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ দূতকে বলেন, কোনো বাধা ও ভয়ভীতি ছাড়াই জাতিসংঘের কর্মীরা আফগানিস্তানে কাজ করতে পারবেন। জনগণকে সহায়তা করতে পারবে জাতিসংঘ। তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা স্পষ্ট করেননি তালেবানের মুখপাত্র।

দুই দশক ধরে বিদেশি সহায়তার ওপরই নির্ভর করে আসছে আফগানিস্তান। তবে তালেবান ক্ষমতায় আসার পর সম্প্রতি সহায়তা বন্ধ করে দিয়েছে বিশ্বের বহু দেশ। ফলে গভীর সংকটের মুখে পড়েছে আফগানরা। এমন পরিস্থিতিতে তাদের সহায়তার বিষয় নিয়ে এ বৈঠক হয়।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ