রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাবুলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। কাবুলের খাইর খানা এলাকার শামতালায় অবস্থিত ওই কেন্দ্রটি।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এই হামলা হয়েছে জানিয়েছে আফগানিস্তানভিত্তিক বার্তাসংস্থা আমাজ নিউজ এজেন্সি।

হামলায় এখন পর্যন্ত নিহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানা যায়নি।

এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি।

চলতি মাসের শুরু দিকে নতুন সরকার গঠন করেছে তালেবান। দেশটিতে তালেবানবিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট সক্রিয় আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ