মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা অব্যাহত: জাতিসংঘের তদন্ত কমিশন জাপানে আজ শীর্ষ বৈঠক, হতে পারে ৮ সমঝোতা সব সময় অজু অবস্থায় থাকা ব্যক্তিদের সুসংবাদ ট্রেনের টিকিট নিয়ে অভিযোগ পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা : প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় ‘অর্নবের’ প্রভাবে যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা হিফজুল হাদিস প্রতিযোগিতায় জামিয়া বাইতুল করিমের দুই শিক্ষার্থীর সাফল্য সরকার আজ বললে কালই নিচের সব সনদের মান দেবে বেফাক: ওবায়দুর রহমান খান নদভী গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে ঢুকতে পারবেন প্রবাসীরা রাসূলুল্লাহ (সা.)-এর রিসালাত ও সুন্নাহ অস্বীকারকারীর জানাজার বিধান

পশ্চিমবঙ্গে ফের বাড়ল করোনা সংক্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে সোমবার (১৩ সেপ্টেম্বর) করোনা সংক্রমণ অনেকটাই কমেছিল। ওই দিন করোনা শনাক্ত হয় ৫০৩ জনের। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সংক্রমণ আবার বেড়ে গেছে।

সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হয়, এক দিনে করোনা শনাক্ত হয়েছে ৭০৩ জনের। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে সংক্রমণ বেড়েছে ২০০ জনের। শুধু দৈনিক শনাক্তের সংখ্যা নয়, বেড়েছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।

দৈনিক শনাক্ত ও মৃত্যুর হিসেবে পশ্চিমবঙ্গের প্রথমে রয়েছে উত্তর ২৪ পরগনা। তারপর কলকাতার। রাজ্যে সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ১১৭ জন।

এদিন রাজ্যে ৩৫ হাজার ৯৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৯৫ শতাংশ। আর সুস্থতার হার ৯৮ দশমিক ২৯ শতাংশ।

অপরদিকে, ভারতেও কমেছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। এক দিনে সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪০৪ জন এবং মৃত ৩৩৯ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ