বুধবার, ২৫ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে মুন্সিগঞ্জের জামিআ কাসেমিয়া দারুল উলুমের ঈর্ষণীয় ফলাফল মাধবপুরের বুল্লায় উলামা পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত  কাজী সিকান্দারের ইন্তেকালে খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শোক আল হাইয়াতুল উলিয়া এবারও সাফল্যের শীর্ষে ঢালকানগর মাদরাসা  বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব মাদরাসাকে কৃচ্ছ্রতা সাধনের নির্দেশ বৃহস্পতিবার সাইনবোর্ড মাদরাসায় বয়ান করবেন মাওলানা ইবরাহীম আফ্রিকী ওমরা শেষে দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ সাফল্যের রহস্য কী? করাচি থেকে যা বললেন দাওরায় প্রথম স্থান অধিকারী খালেদ ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস-কেডস বিতরণ করা হবে আলেম লেখক-সংগঠক কাজী সিকান্দার আর নেই

মসজিদের অতিরিক্ত কুরআন শরীফ ব্যক্তিগত তেলায়াতের জন্য বাসায় নিয়ে যাওয়া কি ঠিক হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজকের ফতোয়া ডেস্ক: কোরআন শরীফ তেলাওয়াত-এর মাধ্যমে অন্তরের প্রশান্তি মিলে। আল্লাহ তা'আলার সাথে বান্দার সম্পর্ক তৈরী ও কথা বলার অন্যতম মাধ্যম কোরআন তেলাওয়াত।

কোরআন শরীফ তেলাওয়াত বিষয়ে দেওবন্দের অনলাইন ফতোয়া সাইটে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। যেখানে প্রশ্নকারী জানতে চেয়েছেন,'আমাদের এলাকার মসজিদে অনেকগুলো কোরআন শরীফ রয়েছে, যেগুলো ঈসালে সওয়াবের জন্য অনেকে দান করেছেন। কিন্তু মসজিদে কুরআন শরীফ তেলাওয়াত করার জন্য মানুষজন খুব কম আসেন, তাই যেসব মানুষের বাসায় কোরআন শরীফ নেই, তেলাওয়াত-এর জন্য বাসায় এসব কোরআন শরীফ দেওয়া যাবে কিনা?

এর উত্তরে দেওবন্দের অনলাইন ফতোয়া সাইটে বলা হয়েছে, মসজিদে ঈসালে সওয়াবের জন্য যে কোরআন শরীফগুলো দেওয়া হয়, সেগুলো ওয়াকফ হিসেবে গণ্য হয়। তাই এই কোরআন শরীফ গলো তেলাওয়াত করতে চাইলে মসজিদে বসেই তেলাওয়াত করতে হবে, ব্যক্তিগতভাবে কারো বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া ঠিক হবে না।

দেওবন্দের ফতোয়া সাইট থেকে অনুবাদ: নুরুদ্দীন তাসলিম।

এটি/এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ