বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ ।। ২২ আশ্বিন ১৪৩৩ ।। ২৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাণিজ্য মেলার নামে জুয়া-লটারি বন্ধের দাবি কুমিল্লার আলেমদের ২০২৭ সালে সরকারি ব্যবস্থাপনায় কোটা বাড়িয়ে ৬ হাজার করা হলো নারীদের কুরআন হিফয: সওয়াব, মর্যাদা ও প্রয়োজনীয়তার দিকগুলো মসজিদে বিদ্যুৎ ব্যবহারে নীতিমালা, ছাদে সৌরবিদ্যুতের সুপারিশ ফজরের আজানের অপেক্ষায় থাকা মুয়াজ্জিনের মৃত্যু ৯ অক্টোবর বায়তুল মোকাররমসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে জমিয়ত তালেবানের চার শীর্ষ নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জামিয়া আরজাবাদের প্রবীণ শিক্ষকের ইন্তেকাল দোহায় শুরু কুরআন ও মানবজ্ঞান সম্মেলনের দ্বিতীয় আসর পর্দায় থেকেও জনপ্রতিনিধি হিসেবে নারীর ভূমিকা রাখা সম্ভব: মাহবুবা হাকিম

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ফের বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ধাক্কা সামলাতে এখনো হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। চলতি সপ্তাহের শুরু থেকে সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। তবে বুধবার (১৫ সেপ্টেম্বর) মৃত্যু বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৮৪০ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৯৬২ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৬১ হাজার ৫৮৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৬৬ লাখ ১৮ হাজার ৯৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৫৯ জন।

এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৬ হাজার ৫৪৯ জন এবং আক্রান্ত ৪ লাখ ৬০ হাজার ৮২৩ জন। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মারা গিয়েছিলেন ৭ হাজার ৭৬২ জন এবং আক্রান্ত ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ২০৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮২ হাজার ৩৪১ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ১৫ হাজার ৫১২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৫২৮ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১০ লাখ ১৯ হাজার ৮৩০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৭ হাজার ৮৪৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ